+8801733-691294 ফলো করুন

Osmaninagar Islamic Academy Dakhil Madrasah

ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসা

(একটি আধুনিক তথ্য প্রযুক্তি ভিত্তিক মাদরাসা)

EIIN No:

নোটিশ
 অর্ধ বার্ষিক পরীক্ষার শুরু ও পরীক্ষার ফি বিষয়ে  আগামী ২৮ জুন ২০২৬ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে সেজন্যে ২৩ জুনের মধ্যে সকল প্রকার বেতন-বকেয়া পরিশোধ করে সংশ্লিষ্ট Class শিক্ষকের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।  হিজরী নববর্ষ উপলক্ষে মাদ্রাসা বন্ধের নোটিশ  মাদরাসা খোলার নোটিশ  Notice of Vacation

ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসার উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ওসমানীনগর ইসলামিক একাডেমি দাখিল মাদরাসার উদ্যোগে “বৃক্ষরোপণ অভিযান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার সুপার মাওলানা সাদিক সিকানদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জাহেদুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা কমিটির সদস্য আমিরুল ইসলাম শিকদার এবং ইউপি সদস্য মুকিত মিয়া।

বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীসহ সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এবং  শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার  শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ,  এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার সহ সুপার মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী।

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.1